বারুইপুরে গণধর্ষণের অভিযোগে গ্রেফতার ২ - The News Lion

বারুইপুরে গণধর্ষণের অভিযোগে গ্রেফতার ২

 


দি নিউজ লায়ন;    ১৯ বছরের যুবতীকে গণধর্ষণের অভিযোগে দুই যুবককে গ্রেপ্তার করল বারুইপুর থানার পুলিস। ধৃতদের নাম সলমন সরদার, বাপ্পা সাপুই।  এদের শুক্রবার বারুইপুর আদালতে তোলা হলে ৪ দিনের পুলিস হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক। 


পুলিস জানিয়েছে,  গত ২১ জুন ধপধপিতে ওই যুবতী মামারবাড়িতে ছিল। রাতে দুই অভিযুক্ত ওই এলাকায় চায়ের দোকানের পিছনে টেনে নিয়ে গিয়ে ধর্ষণ করে। এরপরে ঘটনা জানাজানি হতে ওই যুবতীর পরিবার থানায় অভিযোগ করেছিল। ওই যুবতীর শারীরিক পরীক্ষার পাশাপাশি আদালতে গোপন জবানবন্দী নেওয়া হয়েছে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.